স্টাফ রিপোর্টার :: “শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা “এ স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচী ২০২২ সফলভাবে সম্পন্ন হয়েছে।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,সদর দপ্তর এর কর্মসূচী হিসেবে সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও বনজ,ফলজ ও ভেষজ গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলাধীন সদর উপজেলার জগন্নাথপুরস্থ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মাঠে মো: সেফাউল হোসেন,জেলা কমান্ড্যান্ট,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী,মৌলভীবাজার এ কর্মসূচি উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো:ফরিদ রহমান,সহ: জেলা কমান্ড্যান্ট,আনসার ও ভিডিপি,মৌলভীবাজার,মো: মামুনুর রশীদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা,সদর,মৌলভীবাজার,সন্জয় কুমার সিংহ,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক,সদর,মৌলভীবাজার, জেলা মনিটরিং মাঠকর্মী সুজিত দত্ত সহ বাহিনীর সদস্য সদস্যাবৃন্দ।
7:08 pm, Friday, 24 April 2026
News Title :
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বৃক্ষরোপন কর্মসূচী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:32:13 pm, Wednesday, 6 July 2022
- 373 Time View
Tag :
Popular Post





























