10:32 am, Thursday, 14 May 2026

মা হচ্ছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক :: বিয়ের মাত্র চার মাস পার না হতেই বলিপাড়ায় গুঞ্জন উঠেছে মা হতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে এই অভিনেত্রীকে ঢিলেঢালা পোশাক পরে বিমানবন্দরে মালদ্বীপ থেকে ফিরতে দেখা যায়। মূলত এরপর থেকেই গুঞ্জনের শুরু।

নেটিজেনদের ধারণা ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। আর বেবি বাম্প যেন না বোঝা যায় এ কারণেই ঢিলেঢালা পোশাক পরেছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ অভিনেত্রী। তবে এই নিয়ে এখনও মুখ খোলেননি ক্যাটরিনা বা তার স্বামী ভিকি কেউ-ই।

এর আগে অভিনেত্রী সোনম কাপুরকে এ রকম ঢিলেঢালা পোশাকে বাহিরে বের হতে দেখা যায়। সেই সময় তারও মা হওয়ার গুঞ্জন চাউর হয়েছিলে। তবে তখন সেটি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন বলিউডের ‘নীরজা’। কিন্তু এর কয়েক মাস পরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান সোনম। সে থেকেই ক্যাটরিনাকে নিয়ে নেটিজেনদের এমন ধারণা।

প্রসঙ্গত, গত বছর ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভি-ক্যাট। ভিকি-ক্যাটরিনার প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা। বিয়ের আগে দুজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিছু বলেননি।

ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ক্যাট। ভিকি ক্যাটের তুলনায় বলিউডে নতুন। তাদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাদের বয়সের ফারাক, ক্যারিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাদের বাগদানের খবর নিয়েও বারেবারেই রটেছে নানা ধরনের গুঞ্জন। বিয়ের পর ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন নিয়েও চলছে জোর চর্চা। ক্যাট-ভিকি কবে সুখবর শোনান এখন সেদিকেই তাকিয়ে তাদের অনুরাগী মহল।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মা হচ্ছেন ক্যাটরিনা!

Update Time : 06:02:36 am, Thursday, 14 July 2022