ডেস্ক রিপোর্ট : ৩৩ বছর পর জেলার শ্রেষ্ট কলেজ শিক্ষকের সম্মাননা পেয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। গতকাল বৃহস্পতিবার শ্রীমঙ্গল সরকারী কলেজ অডিটরিয়ামে শিক্ষক দিবসে অনান্য শিক্ষকসহ তাঁকেও এই সম্মাননা দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে “শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনাসভা, শোভাযাত্রা ও সম্মাননা প্রদানসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযতভাবে শিক্ষক দিবসটি পালিত হয়।
শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রফেসর দ্বীপচাঁন কানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি নিজেই উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ আব্দুস শহীদ সংসদ সদস্য হওয়ার পূর্বে দীর্ঘদিন কমলগঞ্জ গণমহা বিদ্যালয়ের শিক্ষকতা করতেন। তিনি ১৯৯০ সালে মৌলভীবাজার জেলার শ্রেষ্ট কলেজ শিক্ষক হিসেবে নির্বাচিত হন।
এ ছাড়াও অনুষ্ঠানে শ্রেষ্ট শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহন করেন ভুনবীর দশরথ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক কবি জহিরুল ইসলাম মিঠু, সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের মোঃ ফজলুল হক, দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক কবি ও সাংবাদিক রজত শুভ্র চক্রবর্তী, সাতগাঁও সামাদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোল্লা সাহিদ আহমেদ।
শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহন করেন আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস শহীদ, কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আছমা বেগম, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ. শিক্ষক ইনাম উল্লা খাঁন, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা অনিতা দেব। শ্রেষ্ট কাব শিক্ষক হিসেবে সম্মাননা গ্রহন করেন উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষক জয়ন্ত কুমার দেবনাথ। এছাড়া শ্রেষ্ট স্কাউট ধীরেন্দ্র দাশ তালুকদার, শ্রেষ্ট গালস গাইড প্রতিমা গোস্বামী, শ্রেষ্ট রোভার স্কাউট শিক্ষক বিজন চন্দ্র দেবনাথ, শ্রেষ্ট বিএনসিসি প্রফেসর আমির উদ্দিন, ২০১৯ সালে সিলেট বিভাগের বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান।
অনুষ্ঠানে এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠন, শ্রীমঙ্গল সরকারি কলেজের প্রফেসর রফি আহমেদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন প্রমুখ।
পরে শ্রীমঙ্গল সরকারী কলেজ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক 






















