7:42 am, Friday, 22 May 2026

মৃত্যুর দুই সপ্তাহ পরে বিস্ফোরক মন্তব্য করলেন ঐন্দ্রিলার মা

অনলাইন ডেস্ক:: ভারতীয় টেলিভিশনের বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা গত ২০ নভেম্বর মারা গেছেন। সেই সময় দেশটির সংবাদমাধ্যম থেকে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে যায় তিনি। এবার তার মৃত্যুর এতদিন পরে এসে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রীর মা শিখা শর্মা।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন শিখা শর্মার ভাষ্য তুলে ধরেছেন। শিখা শর্মা বলেন, ইগোর কারণে করুণ পরিণতি হয়েছে ঐন্দ্রিলার। যা ঐন্দ্রিলা স্মরণে এক অনুষ্ঠানে এসে বলেন অভিনেত্রীর মা।

শিখা শর্মা সংবাদমাধ্যমে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন। বলেন, ঐন্দ্রিলা বরাবরই পরিপূর্ণ ছিল জীবনশক্তিতে। এত কষ্ট পেয়েছে। দুবার ক্যানসার হয়েছে। কোনোদিন কাঁদতে দেখিনি তাকে। আমার পাশে শোয়া ছিল। হঠাৎ হাত-পা নড়লো না। দশ মিনিটের মধ্যে কী যে হলো। হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনও সফল হয়।

অভিনেত্রীর মা বলেন, জ্ঞান ফিরেছিল। এরপরেই কোমায় চলে গিয়েছিল। তারপর হাসপাতালের দিকে আঙুল তোলেন। অপারেশন পরবর্তী চিকিৎসাকে দায়ী করেন। বলেন, আমার মেয়ের জন্য আরও কিছু করা যেত। সেটা করা হয়নি। দু-একজন চিকিৎসকের ইগোর লড়াই চলছিল। ডাক্তার মল্লিক যিনি অপারেশন করেছেন তিনি অমায়িক। সব সময় আমাদের পাশে ছিলেন। তবে একজন করেনি। সেটা আমরা ভুলব না।

ঐন্দ্রিলার মা সরাসরি চিকিৎসক পিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। তার কারণেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বলেন, দুদিন পরে জ্ঞান ফিরল। এমআরআই হলো। এরপরই আরও খারাপ হতে শুরু করলো। ওই যে এমআরআই করতে গিয়ে দীর্ঘ সময় নিলো, সেটা বোধ হয় ভালো হয়নি। দায়িত্ব নিয়ে কোমায় পাঠিয়ে দিলো পিয়া। নিজে কতটা মানবিক তা জানি না। আমার মেয়েকে এভাবে শেষ করে দিলো। আমার বড় মেয়ে ডাক্তার। সেও অনুরোধ করেছিল। কিন্তু পিয়া কিছু শোনেনি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মৃত্যুর দুই সপ্তাহ পরে বিস্ফোরক মন্তব্য করলেন ঐন্দ্রিলার মা

Update Time : 01:29:43 pm, Tuesday, 6 December 2022