4:34 pm, Wednesday, 18 November 2026

তৃতীয় স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তীর খোরপোষের মামলার স্থগিতাদেশ

বিনোদন ডেস্ক : তৃতীয় বিয়েও ভেঙেছে টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে একই ছাদের নিচে না থাকলেও কাগজে-কলমে তারা এখনও স্বামী-স্ত্রী। তবে বিয়েবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন।

২০২১ সালে প্রকাশ্যে আসে বিয়েবিচ্ছেদের পাশাপাশি রোশনের বিরুদ্ধে খোরপোষের মামলা করেছেন অভিনেত্রী। এবার সেই মামলার অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারায় যে ‘পারজারি’ (হলফনামা দিয়ে আদালতে মিথ্যা তথ্য পেশ) মামলা করেছিলেন রোশন, সেই মামলা জারি থাকবে।

এ নিয়ে সংবাদমাধ্যমটিকে রোশনের আইনজীবী বলেন, ‘আদালত জানিয়েছে, পারজারি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলায় স্টে অর্ডার দিয়েছে আদালত।’

এ প্রসঙ্গে রোশনের সিংয়ের জানান, আদালতের সিদ্ধান্তে তিনি খুশি। তবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এদিকে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, তৃতীয় স্বামী রোশনের কাছে মাসে প্রতি মাসে ৭ লাখ টাকা খোরপোষ দাবি করেছেন শ্রাবন্তী।

অন্যদিকে রোশনের সঙ্গে সংসার ভাঙার পর একই আবাসনের ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে নায়িকার ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই নিয়ে বরাবারই মুখে কুলুপ এঁটে থেকেছেন শ্রাবন্তী।

Tag :
About Author Information

Sirajul Islam

তৃতীয় স্বামীর বিরুদ্ধে শ্রাবন্তীর খোরপোষের মামলার স্থগিতাদেশ

Update Time : 08:13:59 am, Wednesday, 15 March 2023