6:10 am, Monday, 16 November 2026

অভিনেত্রী সুজাতাকে বাড়ি দিলো ঢাকা জেলা প্রশাসন

ডেস্ক রিপোর্ট : রুপালি পর্দার গুণী অভিনেত্রী সুজাতা আজিম। আর্থিক অসচ্ছলতার সঙ্গে দিনযাপন করছিলেন তিনি। গুণী এই অভিনেত্রীকে মানবিক সহযোগিতা করেছে ঢাকা জেলা প্রশাসন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মঙ্গলবার (১৩ জুন) সুজাতার হাতে ওয়ারী মৌজার একটি জমিসহ বাড়ির (অর্পিত সম্পত্তি) দলিল হস্তান্তর করা হয়।

জানা গেছে, একসময়কার গুণী অভিনেত্রী সুজাতা আজিম বনশ্রীর একটি ভাড়া বাসায় জীবন যাপন করছিলেন। সময়ের পরিক্রমায় তিনি পারিবারিক জীবনে আজ অনেকটা অসচ্ছল ও অসহায়। স্থায়ী আবাসনের বিষয়ে তিনি ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। পরে সুজাতার আবাসনের জন্য একটি বাড়ি খুঁজে বের করার নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। প্রশাসন ওয়ারীর লালচান মকিম লেনের ৪৩, ৪৩/২, ৪৩/৩ নং সম্পত্তি দখলদারদের কবল থেকে উদ্ধার করে। সেখানে আবাসনের জন্য সুজাতাকে জমিসহ বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সুজাতার পরিবারসহ অনেকে উপস্থিত ছিলেন।

চিত্রনায়িকা সুজাতা তার আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা জেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, গুণী, জ্ঞানী ও বিশিষ্টজন যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের আবাসনের জন্য ঢাকা জেলা প্রশাসন সব সময় কাজ করে। এ ছাড়া সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও জনকল্যাণমুখী সংগঠনগুলোর সদস্যদের জন্য উদ্ধার করা খাসজমি বা অর্পিত সম্পত্তি বরাদ্দ দেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অভিনেত্রী সুজাতাকে বাড়ি দিলো ঢাকা জেলা প্রশাসন

Update Time : 07:43:50 am, Wednesday, 14 June 2023