12:15 am, Friday, 3 July 2026

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি এবং ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।
আজ শনিবার বিকেলে ইর্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে তাদেও নির্বাচিত করা হয়। দলের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি হিসেবে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের নাম ঘোষণা করেন। 

জানা গেছে, কাউন্সিল অধিবেশন শুরুর পর ৮ বিভাগের ৮ জন কাউন্সিলর বক্তব্য দেন। এ সময় সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র উপস্থাপন করা হয়। কোষাধ্যক্ষের প্রতিবেদনও উপস্থাপন করা হয়। এগুলো কাউন্সিলরদের কণ্ঠভোটে পাস হওয়ার পর দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাপনী বক্তব্য রাখেন। তারপর বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন নেতৃত্ব নির্বাচন করতে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করে। এ সময় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচিত নেতৃত্বের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এর আগে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময় দলীয় পতাকা উত্তোলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি জাতীয় পতাকা এবং সাধারণ সম্পাদক দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় পরিবেশন করা হয় জাতীয় সংগীত। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা বক্তব্য দেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরের খাবার ও নামাজের বিরতি দেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজ ইউনিট কমিটি অনুমোদন

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

Update Time : 12:59:32 pm, Saturday, 24 December 2022