10:49 am, Friday, 22 May 2026

গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ

ডেস্ক রিপোর্ট :: গাঁজাসহ গ্রেপ্তারের পর ছাড়া পেয়েছেন মার্কিন সুপারমডেল জিজি হাদিদ। এ সময় সঙ্গে ছিলেন তার এক ঘনিষ্ঠ বন্ধু।

গত ১০ জুলাই ব্রিটেন অধিভুক্ত কেম্যান আইল্যান্ড কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছিল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, এ মাসের শুরুর দিকে বান্ধবীদের সঙ্গে কেম্যান আইল্যান্ডে ছুটি কাটাতে যান তিনি।

এ সময় কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করে গাঁজা ও সেবনের একটি পাত্র খুঁজে পান। এর জেরে তাকে এবং ম্যাকার্থি নামে তার এক বান্ধবীকে হেফাজতে নেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুইজনকে আটক করে কারাগারে নেওয়া হয়। এরপর তাদের ছেড়েও দেওয়া হয়।

১২ জুলাই দুইজনই আদালতে হাজির হয়ে গাঁজা বহনের বিষয়টি স্বীকার করলে তাদের ১,০০০ ডলার করে জরিমানা করেন বিচারক। এ কারণে তারা দায়মুক্তি পান।

এদিকে জিজি হাদিদের প্রতিনিধি নিউ ইয়র্ক পোস্টকে জানান, এই মার্কিন মডেল মেডিকেল লাইসেন্স নিয়ে বৈধভাবে কেনা গাঁজা নিয়ে ভ্রমণ করেছেন। তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। এ কারণেই জিজি হাদিদ বাকি কয়েকদিন আইল্যান্ডে নির্বিঘ্নে ছুটি কাটিয়ে ফিরেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ

Update Time : 08:00:21 am, Wednesday, 19 July 2023