। মুজিবুর রহমান মুজিব।
জাতীয় দৈনিক মানব জমিনের একটি সচিত্র সংবাদ দেশবাসি বিশেষতঃ বৃহত্তর সিলেট বাসিকে আবেগ আপ্লুত আশান্বিত ও অনুপ্রানিত করেছে। বৃটেনের খ্যাতিমান শিক্ষা প্রতিষ্টান নর্থামব্রিয়া ইউনিভার্সিটির অধ্যাপক সাংবাদিক গবেষক উদ্ভাবক ক্রীড়া সংঘটক ড. মেহজেব চৌধুরী বৃটেনস্থ ইংলিশ প্রিমিয়ার লীগের বিখ্যাত ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড এর স্বাধীন উপদেষ্টা পরিষদ এর সদস্যপদ পেয়েছেন। বাংলাদেশী কৃতি তরুন ডক্টর মেহজেব চৌধুরী চলতি বছরের শুরুতে ইংলন্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভলাপমেন্ট এবং গভর্নেস সংস্থা নাম্বার ল্যান্ড ফুটবল এসোসিয়েশন এর উপদেষ্টা বোর্ড এর সদস্য নিযুক্ত হয়েছিলেন। সেখানকার কাজ এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে মিঃ চৌধুরী ঐতিহ্যবাহী ক্লাব নিউক্যাসেলে যুক্ত হলেন। মেধাবী কর্ম চঞ্চল কর্ম তৎপর ও কর্ম বীর মেহজেব চৌধুরী কৃতিত্ব দক্ষতা ও সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি একজন সাত্যিকারের ফুটবল অনুরাগি হিসাবে ফুটবল বিষয়ক জনপ্রিয় গন মাধ্যম গোল ডটকম, ই,এস,পি,এন, বিøচার রিপোর্ট ও ভাইরাল ফুটবলের হয়ে কাজ করে খ্যাতি অর্জন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ক্রীড়াবিদ ড. মেহজেব চৌধুরীর এই গুরুত্ব পূর্ন নিয়োগ তাঁর পিতৃভূমি হবিগঞ্জ বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গঁনে খুশীর বন্যা বয়ে যায়। অনেকেই উচ্ছাস আনন্দ প্রকাশ করেন। ড. মেহজেব চৌধুরীর রক্তে স্বাধীনতার চেতনা, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পৃক্ত জড়িত। বাংলাদেশে শীর্ষ স্থানীয় সিনিওর সাংবাদিক দৈনিক মানবজমিনের প্রতিষ্টাতা প্রধান সম্পাদক ক্রীড়ানুরাগি মতিউর রহমান চৌধুরী এবং বিশিষ্ট ছড়াকার বহু গ্রহ্ণ প্রনেতা দৈনিক মানবজমিনের সম্পাদক মাহবুবা চৌধুরী দম্পতির একমাত্র সন্তান এই ডক্টর মেহজেব চৌধুরী। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর জন্ম পিতৃভূমি ঐহিত্যবাহী হবিগঞ্জ জেলাধীন নবিগঞ্জ উপজেলায়। ষাটের দশকে তিনি মৌলভীবাজার কলেজে অধ্যয়ন কালে ছাত্রলীগ নেতা হিসাবে ছাত্র রাজনীতিতে নেতৃত্ব প্রদান করেন। এই সময় থেকেই তিনি চেলেঞ্জিং পেশা সাংবাদিকতায় জড়িত হন। একজন নির্ভীক নির্লোভ মুজিব সৈনিক হিসাবে তিনি মুক্তিযুদ্ধের প্রথম ভাগে পাক ফৌজের মোকাবিলা করতঃ ব্যৈারিক্যেইড সৃষ্টি করেন। খান সেনা কতৃক গ্রেপ্তার হয়ে অমানুষিক নির্যাতন ভোগ করেন। তাঁর ফুটবল ও মেরা ডুনা প্রীতি বিশ্ববাসির অজানা নয়। বিগত কাতার বিশ্ব কাপও তিনি কাভার করে ফুটবল প্রেমিদের ভূয়শী প্রশংসা প্রাপ্ত হয়েছেন। ডক্টর মেহজেব চৌধুরীর চাঁদ মুখ দেখার কিংবা তার মূলবান কথা শুনার সুযোগ হয় নি আমার। তবে তার পিতার শুভ বিবাহে বরযাত্রী গিয়েছি। মতিঝিলের শশী রেস্তোরায় অনুজপ্রতিম মতিউর মাহবুবার বৌভাতে যোগ দিয়েছি, তাঁদের বিয়ে খেয়েছি। স্বাধীনতা উত্তরকালে মাষ্টারর্স ও আইন অধ্যায়ন শেষে ঢাকায় সপ্তাহিক বাংলাদেশ এর নির্বাহী সম্পাদক হিসাবে কর্ম জীবন শুরু করি। শেখ ফজলূর হক মনি সম্পাদিত বাংলার বানীর আমাদের মহকুমা প্রতিনিধি ছিলাম, ঢাকায় অবস্থান কালে ফিচার রাইটার হিসাবে ঢাকাই নাগরিক জীবনের উপর অনেক ফিচার লিখে পাঠক প্রিয়তা পেয়েছিলাম। তত দিন পরিশ্রমীও অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী সম্ভাবনাময় পেশাদার সাংবাদিক হিসাবে প্রভূত সুনাম অর্জন করেন। সংবাদ পাঠক সুলেখক সু কন্যা মাহবুবা চৌধুরীর সঙ্গেঁ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গড়ে তুলেন সুখের সংসার। আমি বহু ঘটনা দূর্ঘটনার পর ঢাকাই রঙ্গীঁন জীবন পিছনে ফেলে ঘরের ছেলে ঘরে ফিরে আসি। পেশাগত ভাবে যোগ দেই আমাদের এডভোকেট বার এ, তবুও তাঁর সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যায় নি- সুসম্পর্ক এখনও বিদ্যমান আছে। বৃটেনের সঙ্গে আমাদের শত বৎসরের অ¤ø মধুর সম্পর্ক বিদ্যমান। বৃটিশরা-বেনিয়া ব্যবসা বানিজ্যের জাতি। ফরাশী স¤্রাট নেপুলিয়ান বোনপার্ট এর ভাষায়- “এ নেশন অব শপকিপার্স”। ভারত বর্ষে বানিজ্য করতে আসা ইষ্ট ইন্ডিয়ান কোম্পানী ১৭৫৭ সালের তেইশে জুন যুদ্ধ বিহীন পলাশীর যুদ্ধে সেনাপতি মীরজাফর, ধনকুবের জগৎ শেষ্ঠ, শক্তিমান রায় দূর্লভদের শঠতায় বিশ্বাস ঘাতকতায় “বনিকের মানদন্ড দেখা দিল রাজ দন্ড রূপে পোহালে শর্বরী”। পলাশীর বিপর্য্যয়ের পর একশত নব্বই বৎসর ধুর্ত, অসভ্য, লোভী, ইংরেজরা বাংলা ও ভারত বর্ষকে শাসন শোষন লুন্ঠন করেছে। ধারাবাহিক আন্দোলন সংগ্রাম শেষে সাত চল্লিশে ভারত বিভক্তি ও পাকিস্তান স্বাধীনতা আসে। অসৎ প্রতারক ইংরেজরা বাংলা ভারত শাসন লুন্ঠন করেছে বেআইনী ভাবে গায়েরজুরে। বীর বাঙ্গাঁলি বৈধভাবে পাসপোর্ট ভিসার মাধ্যমে বিদেশ বৃটেন গমন করতঃ ভ্যেট, টেক্স, দিয়ে ব্যবসা বানিজ্য করছেন রোমিট্যেন্স যোদ্ধা হিসাবে দেশীয় অর্থনীতির ভিতকে মজবুত এবং বৈদশিক মুদ্রার ভান্ডারকে সমৃদ্ধ করছেন। উচ্চ শিক্ষিত প্রশিক্ষিত জন গোষ্টি নিজেদের প্রজ্ঞা পান্ডিত্যে বিভিন্ন গুরুত্ব পূর্নপদে নিয়োগ পাচ্ছেন। এই আলোকে নিউক্যাসল ক্লাবের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন মেহজেব চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব নিউ ক্যাসল ইউনাইটেড এর স্বাধীন উপদেষ্টা পরিষদ এর সদস্য পদ পেয়েছেন ড. মেহজেব চৌধুরী। তিনি বর্তমানে যুক্ত রাষ্ট্রে নর্থামব্রিয়া ইউনিভার্সিটির সহকারি অধ্যাপক পদে কর্মরত। একাধারে তিনি একজন লেখক, উদ্ভাবক, সাংবাদিক, চলচ্ছিত্র নির্মাতা এবং গবেষক। চলিত বছরের শুরুতেই মেহজেব চৌধুরীকে ইংলন্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভলাপমেন্ট এবং গভর্নেস সংস্থা নর্থাম্বর ল্যান্ড ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা বোর্ডের সদস্য নিযুক্ত করা হয়েছিল। সেখানে কাজ করার অভিজ্ঞতা নিয়েই নিউক্যোসেল ক্লাব এ যুক্ত হলেন তিনি। মেহজেব চৌধুধী বেশ আগে থেকেই ফুটবলের জনপ্রিয় গনমাধ্যম গোলডটকম, ই,এস,পি,এন, বিøচার, রিপোর্ট ও ভাইরাল ফুটবলের হয়েও কাজ করেন। ১৮৯২ সালে প্রতিষ্টিত এই ক্লাবে পান্ডিত্য, মেধা ও মননের গুনে বিদেশ বিভুই-এ কোন তদবির, মামার জোর, স্পীড মানি, ঘুষ, উৎকোচ, ছাড়া যোগ্যপদে নিয়োগ প্রাপ্ত হয়ে পেশাগত দক্ষতা প্রদর্শন করতঃ স্বদেশের মুখ উজ্জল করছেন, পিতা-মাতা ও প্রাপ্তিও তৃপ্তির হাসি হাসছেন। বাংলাদেশের বীর বাঙ্গাঁলী বৃটেনের স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ গ্রহন করতঃ গনরায় নিয়ে বিজয়ের শেষ হাসি হাসছেন রাজ্য ও প্রশাসন পরিচালনায় প্রশংসনীয় অবদান রাখছেন। বৃটেনের জাতীয় রাজনীতি ও সংসদ নির্ব্বাচনে সিলেটের কৃতি কন্যা রোশনারা আলী সংসদ নির্ব্বাচনে জয়লাভ করেছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে সম্প্রতি বৃটেনের কার্ডিফ কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র নির্বাচিত হয়েছেন ডক্টর বাবলিন মল্লিক। তিনি মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি, আওয়ামী লীগের প্রবীন নেতা মোহাম্মদ ফিরোজ এর কৃতি কন্যা। লন্ডনের বুরো অব রেড ব্রিজের মেয়র নির্ব্বাচিত হয়েছেন জ্যোৎ¯œা ইসলাম। তিনি প্রয়াত প্রবীন প্রবাসি আব্দুর রহমান মন্নাফ মিয়ার কৃতি কন্যা এবং কাউন্সিলার সাম ইসলামের সহ ধর্মিনী। এভাবে বৃটেনে বসবাসরত বাংলাদেশের কৃতি সন্তানগন নিজস্ব যোগ্যতা, অধ্যবসায়, পেশার প্রতি আনুগত্য, শিষ্টাচার ও সৌজন্য বোধ্যে যোগ্য পদে আসীন হয়ে পেশাগত দক্ষতা ও পারঙ্গঁমতা প্রদর্শন করছেন। যোগ্য পিতা-মাতার যোগ্য সন্তান ডক্টর মেহজেব চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা। তার সুস্ব্যাস্থ দীর্ঘায়ু ও কল্যান কামনা করি।
[ মুক্তিযোদ্ধা। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি। সাবেক সভাপতি, মৌলভীবাজার প্রেসক্লাব।]
12:58 am, Friday, 6 November 2026
News Title :
যোগ্য পিতা- যোগ্য মাতার কৃতি সন্তান বৃটেনে শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়াঙ্গঁনের প্রিয় মুখ ড. মেহজেব চৌধুরীঃ ওয়েলডান-কংগ্রেচুলেশ্ন-গুডলাক- সুস্ব্যাস্ত দীর্ঘায়ু ও কল্যান কামনা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:39:26 pm, Friday, 21 July 2023
- 336 Time View
Tag :
Popular Post




























