8:43 pm, Friday, 22 May 2026

কমলগঞ্জে নামাজরত অবস্থায় কুলাউড়ার  স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নামাজরত অবস্থায় জয়নাল আবেদিন (৫৫) নামের কুলাউড়ার এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। জয়নাল আবেদিন  কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শুক্রবার  (১১আগস্ট) জুম্মার নামাজ চলাকালীন কমলগঞ্জের মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিনের বন্ধু ও ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান মো: মমদুদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জয়নাল আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। সে তাঁর পরিবারকে নিয়ে গতকাল কমলগঞ্জের মুন্সিবাজারে শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যান। শুক্রবার বরযাত্রায় যাওয়ার সময় এক মসজিদে জুমা’র নামাজরত অবস্থায় হঠাৎ তিনি হার্ট অ্যাটাক করে ঢলে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদরের এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, জয়নাল দীর্ঘদিন থেকে হৃদরোগে ভূগছিলেন৷ ভারতের চেন্নাইয়ে গিয়ে উন্নত চিকিৎসা করে গত সপ্তাহে দেশে এসেছিলেন। চাকুরী জীবনে তিনি সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ছিলেন।  পুরো উপজেলায় তাঁর সুনাম রয়েছে৷ তাঁর মৃত্যুতে পরিবারসহ শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বাসিন্দা প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জয়নাল আবেদিনের স্ত্রীও ব্রাহ্মণ বাজারের গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।
Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কমলগঞ্জে নামাজরত অবস্থায় কুলাউড়ার  স্কুল প্রধান শিক্ষকের মৃত্যু

Update Time : 01:24:44 pm, Friday, 11 August 2023