2:32 am, Sunday, 15 March 2026

অভিনেতা ফারহান দাঁড়ালেন ক্যানসার আক্রান্ত আফরোজা হোসেনের পাশে

ডেস্ক রিপোর্ট : সাম্প্রতিক সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান শুধু অভিনয়ের জন্যই নয়, বরং বিপদে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিখ্যাত। মিডিয়াতে তাকে বরাবরই উদার মনের মানুষ হিসেবে তুলে ধরা হয়। সম্প্রতি ছোটপর্দার অভিনেত্রী আফরোজা হোসেনের ক্যানসার চিকিৎসার পাশে এসে দাঁড়িয়েছেন ফারহান। সহকর্মীর আফরোজার চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দিয়েছেন নগদ ২ লাখ টাকা।

মূলত জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত আফরোজা শুরু থেকে দেশে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেত্রী। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে ভারতে নেওয়া হয়েছে। এরইমধ্যে ভারতের চিকিৎসক জানান তার ক্যানসার নিয়ন্ত্রণে থাকলেও মেরুদণ্ড নার্ভের জরুরি একটি অপারেশন করাতে হবে। কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। তার কয়েকজন সহশিল্পী পাশে দাঁড়ালেও তার চিকিৎসা ব্যয় চালাতে হিমশিম খাচ্ছিলেন এই অভিনেত্রীর পরিবার।

বিষয়টি নিশ্চিত করে দীর্ঘ একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। তিনি জানান, ফারহানের সঙ্গে শুটিং চলাকালীন আফরোজা আপার অসুস্থতার কথা তাকে জানানো হলে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন। আমাকে জিজ্ঞাসা করেন কত টাকা শর্ট পরেছে? আমি তাকে বলি সম্ভবত দুই লাখ রুপি। এরপর ফারহান ৩০ সেকেন্ডের মতো ভেবেই আমার হাতে দুই লাখ টাকা ক্যাশ দিয়ে দিলেন। তখন গ্রিনরুমে উপস্থিত আমাদের সবার চোখে পানি। সঙ্গে সঙ্গে আফরোজা আপার ছেলেকে ফোন করে ফারহানকে ধরিয়ে দিলাম, আপার ছেলে নাঈম হাউমাউ করে কাঁদছে। তখন ফারহান আপন ভাইয়ের মতো সান্ত্বনা দিচ্ছে। ফারহান এবং তার পরিবারের জন্য আমাদের কলিজার ভেতর থেকে দোয়া ও কৃতজ্ঞতা জানাই। সেই অপারেশন সাকসেসফুল হয়েছে। আফরোজা আপাও ভালো আছেন। আল্লাহ মহান, এভাবেই মানবতার জয় হোক।

উল্লেখ্য, এর আগে মানবতার আরেক নজির স্থাপন করেছিলেন ফারহান। নিজের ম্যানেজার কাম সহকারী রওশন আলম রায়হানের মৃত্যুর পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়ান তিনি। প্রয়াত সহকারীর স্বপ্নপূরণে ঈশ্বরদীর (পাবনা) চরকুরুলিয়া গ্রামে একতলা ছাদের চার রুমের একটি বাড়ি বানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি ছোট পর্দার জ্যেষ্ঠ অভিনেতা আলাউদ্দিন লালের চিকিৎসার দায়িত্বও নিয়েছিলেন। মানুষের কাছে এজন্য অভিনয়ের পাশাপাশি তিনি মানবিক খ্যাতিও পেয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

অভিনেতা ফারহান দাঁড়ালেন ক্যানসার আক্রান্ত আফরোজা হোসেনের পাশে

Update Time : 10:12:38 am, Thursday, 11 April 2024