6:40 pm, Wednesday, 17 December 2025

আবার ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার হওয়া পি কে হালদারকে ১১ দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হলে আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। তাদের আবারও ২১ জুন ব্যাঙ্কশাল সিবিআইয়ের স্পেশাল কোর্টে তোলা হবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় তাদের ভারতের ওই আদালতে হাজির করা হয়।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পিকে হালদারসহ তার সাগরেদরা বেআইনি ব্যবসা খুলে বসেছিল।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গত ১৪ মে পি কে হালদারসহ ৬ জনকে গ্রেফতার করে। এরপর তাদের আদালতে হাজির করা হলে প্রথমে তিনদিনের এবং পরে আরও ১০ দিনের রিমান্ডে দেন আদালত।

ইডি এরই মধ্যে তাদের কাছ থেকে প্রায় দেড়শ কোটি টাকা, বিভিন্ন দেশের পাসপোর্ট ও মোবাইল উদ্ধার করেছে।

আজ আদালতে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানান, ইডি তদন্তে নেমে এখনো পর্যন্ত ৮৮টি ব্যাংক অ্যাকাউন্ট, ৪০টি স্থাবর সম্পত্তি, ৬০ কোটি টাকার ব্যাংক আমানতের প্রমাণ এবং মালয়েশিয়াতে সাতটি বাড়ির হদিস পায়।

ভারতের কোন কোন রাজনৈতিক নেতার নাম পাওয়া গেছে সে ব্যাপারে অরিজিৎ চক্রবর্তী জানান, তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব নয়।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

আবার ১৪ দিনের জেল হেফাজতে পি কে হালদার

Update Time : 09:32:01 am, Tuesday, 7 June 2022