4:23 am, Tuesday, 17 November 2026

‘ইতিহাসের সেরা’ মেসির মতো ‘অরা’ আর কারও কাছে নেই: স্কালোনি

ডেম্ত রিপোর্ট :: মেসিকে ছাড়া আর্জেন্টিনার পথচলা কেমন হবে, সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন লিওনেল স্কালোনি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচ শেষে আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ স্বীকার করেছেন, মেসির মতো একজনকে আর কখনোই পাওয়া সম্ভব নয়।
মেসির সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনাকে চারটি বড় শিরোপা জিতিয়েছেন স্কালোনি।

বেনিন ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো কোচ ও অধিনায়কের সেই ঐতিহাসিক পথচলা।
মেসিকে কোচিং করানোর সুযোগকে নিজের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন স্কালোনি।

তিনি বলেন, ‘এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো। আমি কখনো ভাবিনি ইতিহাসের সেরা ফুটবলারকে কোচিং করানোর সুযোগ পাব।
আমাদের সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’
মেসিকে ছাড়া ভবিষ্যতের কথা বলতে গিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি স্কালোনি। চোখের জলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘এই কান্নার কারণ, আমার মাথায় অনেক কিছু ঘুরছে। তাকে আর দেখতে না পাওয়াটা কষ্টের হবে।’

তবে মেসির জায়গা পূরণের চেষ্টা না করে তরুণদের নিয়ে নতুন দল গড়ে তোলার দিকেই নজর দিতে চান স্কালোনি। কিন্তু মেসির উপস্থিতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমরা এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করছি, এই পথচলা চলতেই থাকবে। কিন্তু আপনার পাশে তাকে থাকার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। জীবনে আর কারও মধ্যে আমি এমন আভা (অরা) দেখিনি।’

মেসির সবচেয়ে বড় গুণগুলোর একটি ছিল মুহূর্তের মধ্যে নিজের অসাধারণ প্রতিভায় ম্যাচের গতিপথ বদলে দেওয়া। সেই ক্ষমতাই এখন আর আর্জেন্টিনার সঙ্গে থাকবে না বলে মনে করছেন স্কালোনি।

‘যে খেলোয়াড় তার অসাধারণ প্রতিভা দিয়ে ম্যাচের তালা খুলে দিতে পারত, সেই খেলোয়াড়কে এখন আর আপনার কাছে পাবেন না,’ বলেন তিনি।

স্কালোনির মতে, মেসির ব্যক্তিগত প্রতিভার জায়গা কোনো একজন খেলোয়াড় দিয়ে পূরণ করা সম্ভব নয়। তাই এখন থেকে আর্জেন্টিনাকে দলগত শক্তির ওপরই বেশি নির্ভর করতে হবে।

মেসি-স্কালোনির যুগে আর্জেন্টিনা জিতেছে চারটি বড় শিরোপা। সেই সোনালি অধ্যায়ের শেষ প্রান্তে এসে স্কালোনির কণ্ঠে তাই ছিল কৃতজ্ঞতা, আবেগ আর এক কিংবদন্তিকে হারানোর শূন্যতার কথা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

‘ইতিহাসের সেরা’ মেসির মতো ‘অরা’ আর কারও কাছে নেই: স্কালোনি

Update Time : 07:41:19 am, Wednesday, 7 October 2026