5:42 am, Monday, 16 March 2026

খামেনির মৃত্যুকে ‘স্বাগত’ জানালেন রেজা পাহলভী

আন্তর্জাতিক ডেস্ক ::

ইসরায়েলি-মার্কিনি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশটির শেষ শাহর (রাজা) নির্বাসিত ছেলে রেজা শাহ পাহলভী।

ওয়াশিংটন পোস্টে এক লেখায় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, প্রায় অর্ধশতাব্দী ধরে ইসলামী প্রজাতন্ত্রটি প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব ক্ষুণ্ন করেছে, বিশ্বজুড়ে সংঘাত উসকে দিয়েছে এবং পারমাণবিক অস্ত্র ও সেগুলো বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে গেছে।

তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সবচেয়ে ‘জঘন্য অপরাধ’ সংঘটিত হয়েছে দেশের ভেতরেই, যার মধ্যে আছে জানুয়ারিতে বিক্ষোভ দমনের সময় হাজারো প্রতিবাদকারী নিহত হওয়ার ঘটনা।

পাহলভীর মতে, ইরানের ভবিষ্যৎ পথচলায় একটি নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটের মাধ্যমে তা অনুমোদন করা উচিত।

এরপর প্রয়োজন ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে’ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন।
‘ইতিহাস তার মোড় পরিবর্তনের মুহূর্ত খুব কমই আগাম ঘোষণা করে। কিন্তু এমন সময় আসে যখন সাহস, নেতৃত্ব এবং সংহতি জাতির গতিপথ বদলে দিতে পারে,’ লিখেছেন তিনি।

ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে পতন ঘটে শেষ শাহ পাহলভীর।

তার ছেলে রেজা পাহলভী যুক্তরাষ্ট্রে নির্বাসিত আছেন। ইরানে বিভিন্ন সময় বিক্ষোভ তৈরি হলে তিনি বিদেশে বসেই সরকার পতনের ডাক দিয়ে আসছিলেন।
এমনকি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দফায় দফায় হামলার সময়ও এই শাহপুত্র শাসক পরিবর্তনের দাবি তুলে আসছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ, জিতল সিরিজও

খামেনির মৃত্যুকে ‘স্বাগত’ জানালেন রেজা পাহলভী

Update Time : 08:04:31 am, Sunday, 1 March 2026