4:19 am, Monday, 16 November 2026

চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়া পূর্ব শত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীকে লাঠির আঘাতে আহতের ১৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) সে মারা যায়।

আয়ুব উদ্দিন উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুল পাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে এ বছর বছর এইচ এস সি পাশ করে।

স্থানীয় লোকজন বলেন , গত ২২ নভেম্বর রাত ৮টার সময় কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদর ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়।
নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে ২ ইউপি মেম্বার নিহত

এসময় পূর্ব থেকে ওৎপেতে থাকা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনির এর নেতৃত্বে ৪-৫ জন বখাটে যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে আয়ুব উদ্দিন ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত কলেজ ছাত্র আয়ুব উদ্দিনের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

ভরণপোষন ও পরিবারের খরচ কোথাই পাব বলে ডুকরে ডুকরে কাঁদছেন তিনি।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়ট স্থানীয়ভাবে সমাধানের কথা বলে বাদী থানায় যোগাযোগ করেনি। নিহতের ঘটনায় পরিবারের পক্ষথেকে এজাহার জমা দিলে মামলা রুজু করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

চকরিয়ায় চিকিৎসাধীন অবস্থায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

Update Time : 10:19:26 am, Saturday, 7 December 2024