4:26 am, Tuesday, 17 November 2026

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

বিনোদন ডেস্ক

ভারতের বাংলা সিনেমার নায়ক দেব প্রথমবারের মতো পরিচালনায় নাম লিখিয়েছেন। নিজের নির্মাণে ‘দেশু ৭’ সিনেমায় অভিনয়ও করছেন তিনি।

এতে দীর্ঘদিন পর তিনি জুটি বেঁধে শুভশ্রীর সঙ্গে।
সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তৈরি হল ইতিহাস।

এক মঞ্চে এসে দাঁড়ালেন দুই সুপারস্টার দেব-জিৎ। বহুদিনের মনোমালিন্য ভুলে দেবের আমন্ত্রণ আর ফিরিয়ে দিতে পারেননি জিৎ।
ছোট ভাইয়ের আবদার রাখতে তাই দেবের পাশে বড় ভাইয়ের মতো দাঁড়িয়ে ছিলেন জিৎ।
তবে শুধু ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি তিনি, এই অনুষ্ঠানে এসেই বড় ঘোষণা করে দিয়েছেন টলিউডের চলতি সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা।

জিৎ এবং দেবকে পাশাপাশি দেখে সবাই এক বাক্যে বলে ওঠেন, আবার এই দুই তারকাকে একসঙ্গে দেখতে চায় সবাই। দর্শকদের এই কথা শুনে মঞ্চে দাঁড়িয়েই বড় ঘোষণা করে দেন জিৎ।
দেবকে পাশে নিয়ে জিৎ বলেন, আপনারা চান আমাদের আবার একসঙ্গে দেখতে। সেটাই হবে। ‘দুই পৃথিবী ২’ যদি হয়, আর যদি দেব পরিচালনা করে তাহলে আমি সেই সিনেমার নায়ক হতে চাই। জিতের মুখে এই কথা শুনে দর্শকদের মধ্যে ছড়িয়ে যায় উত্তেজনা।

এই দিন কালো পোশাকে ধরা দিলেন দেব এবং শুভশ্রী। এই দুই তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

এদিন দেব এই সিনেমার সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন সবার সঙ্গে। উঠে আসে অনির্বাণকে ব্যান থেকে সরিয়ে এনে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই সিনেমাটি যে একটি মাস্টার পিস হতে চলেছে, সে কথা সবার সামনে তুলে ধরেন ইধিকা পাল।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

Update Time : 09:13:33 am, Saturday, 10 October 2026