5:57 am, Wednesday, 18 February 2026

বারিধারার ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নম্বর রোডের ভিট্রা ফার্নিচারের ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রোববার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বিকেল ৪টা ২৪ মিনিটে রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ভিট্রা ফার্নিচারের ৬তলা ভবনের ৫ ও ৬তলায় আগুন লাগে। পরে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্টি হতে পারে। এছাড়া আগুনের কারণে ভিট্রার অনেক ফার্নিচার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আসলে কি কারণে আগুনের সূত্রপাত এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত শেষে জানা যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

বারিধারার ৬তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

Update Time : 12:04:35 pm, Sunday, 23 January 2022