3:47 am, Wednesday, 14 January 2026

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না অপু বিশ্বাস

ডেস্ক রিপোর্ট : গত কয়েকদিন ধরে আলোচনার তুঙ্গে শবনম বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) অভিনেত্রী বুবলী সোশ্যালে বেবি বাম্পের ছবি পোস্ট করতেই শুরু হয় তোলপাড়। সন্ধ্যার মধ্যেই খবর আসে প্রায় আড়াই বছর আগে সন্তানের মা হয়েছেন তিনি। এরপর মাঝ রাতে শাকিবের বাসায় ছেলে ‘আব্রাম খান জয়’র জন্মদিন উদযাপন করেন অপু বিশ্বাস। সেখানে অভিনেতার পরিবারের সদস্যদেরও দেখা যায়।

এ ঘটনার দুই দিন পরে অর্থাৎ, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রথমে বুবলী ও পরে শাকিব খান সন্তানের ছবি প্রকাশ্যে আনেন সোশ্যালের মাধ্যমে। পরে জানা যায়, ২০২০ সালের ২১ মার্চ পুত্র সন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর। বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।

শাকিব-বুবলী মধ্যকার বিষয়টি শিরোনামে আসতেই জড়িয়ে যায় অভিনেতার সাবেক স্ত্রী অপু বিশ্বাসের নাম। বর্তমানে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় অবস্থান করছেন তিনি।

আনন্দবাজার অনলাইনকে অপু বিশ্বাস জানিয়েছেন— গত ২৪ ঘণ্টায় অনেকেই তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। কারও ফোন তুলছেন না তিনি। কেননা, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথাই বলতে চান না বলে জানিয়েছেন ঢালিউড ক্যুইন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) শাকিব খান ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।”

তিনি আরও লিখেন, “শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।”

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না অপু বিশ্বাস

Update Time : 08:04:23 am, Sunday, 2 October 2022