স্টাফ রিপোটার: “ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” স্লোগানে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্প্রতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, বিএনসিসি প্লাটুন কর্তৃক সশস্ত্র সালাম শেষে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাধারণ সম্পাদক অসিত কুমার চন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অঙ্গনেও নিজেদের তুলে ধরতে উৎসাহ দেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ্রগহণকারী শিক্ষার্থীরা অলিম্পিক মশাল প্রজ্জ্বলন, শারীরিক কসরত প্রদর্শনসহ নানা প্রতিযোগিতায় অংশ নেয়, তাঁদের প্রদর্শনীতে ফুটে উঠে ঐতিহাসিক জুলাই-বিপ্লবে নিহত-আহত শিক্ষার্থী আর শহীদ আবু সাঈদ ও মুগ্ধের বীরত্বগাথার গল্প। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ পুরষ্কার বিতরন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র,অভিভাবক,ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 



























