শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ কামাল(৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। অন্য এক অভিযানে মামুন মিয়া নামে ০১ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল (২১ আগস্ট) রাতে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল পৌরসভা এলাকার গুহ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামাল(৩৮) নামে একজনকে আটক করেন।
আটককৃত কামাল শ্রীমঙ্গল থানাধীন শ্যামলী আবাসিক এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
শ্রীমঙ্গল থানা পুলিশের অপর এক অভিযানে মামুন মিয়া নামে ০১ বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে শ্রীমঙ্গল থানার এসআই এহসানুল হক হীরা সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মামুন মিয়া শ্রীমঙ্গল থানাধীন পূর্ব লইয়ারকুল গ্রামের আব্দুল হামিদের ছেলে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ২২৮/২১ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত উভয় আসামিকে আজ সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 


























