10:38 am, Sunday, 7 December 2025

৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক বিকেলে

ডেস্ক রিপোর্ট : পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে না পারায় তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আট জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সভায় বসছে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি। আজ মঙ্গলবার বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ সভা শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সভায় যোগ দিতে জ্যেষ্ঠ সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন ইসি গঠনে গত শনিবার প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। বিশিষ্টজনদের মতামত নিতে পরের দিন রোববারও বিকেলে বৈঠক হয়। দুদিনের সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, মঙ্গলবারের সভায় উপস্থিত থাকবেন বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, নিউ এইজের সম্পাদক নূরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল ও শওকত মাহমুদ।

‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন (ইসি) গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের মেয়াদ গতকাল সোমবার শেষ হয়েছে। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে নতুন ইসি গঠনে মোট ২৪টি রাজনৈতিক দল, ৬টি পেশাজীবী সংগঠন ও ব্যক্তিগতভাবে অনেকে সার্চ কমিটিতে ৩২২ জনের নাম প্রস্তাব করেছে, যাদের তালিকা গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

৮ জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক বিকেলে

Update Time : 08:04:29 am, Tuesday, 15 February 2022