12:27 am, Wednesday, 23 September 2026

ফের পিএসজিকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন লিল

ডেস্ক রিপোর্ট :: নতুন মৌসুমের শুরুটা ভাল হলো না পিএসজির। এ সুযোগে রোববার বাংলাদেশ সময় রাতে ফের ফরাসি ক্লাবটিকে হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিল লিল।

ইসরাইলের তেল আবিবে রোববার রাতে নেইমার-কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নেমেছিল পিএসজি। এর চড়গা মাসুল দলটিকে তাই দিতে হয়েছে ১-০ ব্যবধানে হেরে। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিলের বিপক্ষে টানা দুই ম্যাচ হারল পিএসজি। গত এপ্রিলে লিগে ফিরতি দেখায় তাদের মাঠে একই ব্যবধানে জিতেছিল লিল।

রোববার তারকাবিহীন দল নিয়ে নেমেও বল দখলে আধিপত্য করেছিল পিএসজি। কিন্তু আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। এ সুযোগে বিরতির ঠিক আগে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন শেকা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার।

গত মৌসুমে লিগে লিলের বিপক্ষে দুবার খেলে একবারও জিততে পারেনি পিএসজি। এবার তাদের কাছেই দলটি হারাল সুপার কাপের শিরোপা।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

ফের পিএসজিকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন লিল

Update Time : 06:33:53 am, Monday, 2 August 2021