11:17 pm, Wednesday, 19 August 2026

অজগরের পেটে মিললো নারীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার জাম্বি প্রদেশে এক নারীকে জীবন্ত গিলে ফেলেছে বিশালদেহী একটি অজগর। পরে অজগরের পেট কেটে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালের দিকে রাবারের বাগানে কাজে যাওয়ার সময় অজগরের আক্রমণের শিকার হন ওই নারী।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অজগরের আক্রমণে মারা যাওয়া ওই নারীর নাম জাহরাহ। বয়স ৫০ এর কোঠায়।

বিবিসি বলছে, রবিবার সকালের দিকে রাবার বাগানে কাজের জন্য বাসা থেকে বের হন জাহরাহ। কিন্তু রাতেও ফিরে না আসায় তার খোঁজ শুরু করেন স্বজনরা। এই নারীর সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশির জন্য কয়েকটি দলও মোতায়েন করা হয়েছিল। কিন্তু একদিন পর গ্রামবাসী প্রায় ১৬ একটি অজগর দেখতে পান। আর এই অজগরের পেট অস্বাভাবিক বড় ছিল।

পরে স্থানীয়রা অজগরটি মেরে ফেলেন এবং পেটের ভেতর থেকে ওই নারীর মরদেহ বের করেন।

বেতারা জাম্বির পুলিশ প্রধান একেপি এস হারেফা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, উদ্ধারের সময় ওই নারীর মরদেহ প্রায় অক্ষত ছিল বলে মনে হয়েছে।

এ ধরনের ঘটনা বিরল হলেও ইন্দোনেশিয়ায় মানুষকে অজগরের আক্রমণ এবং গিলে ফেলা প্রথম নয়। ২০১৭ এবং ২০১৮ সালে দেশটিতে অন্তত দুটি একই ধরনের ঘটনা ঘটেছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

অজগরের পেটে মিললো নারীর মরদেহ

Update Time : 08:44:37 am, Thursday, 27 October 2022