9:23 am, Wednesday, 17 June 2026

অনুরাগীর আশা মেটাতে গিয়ে অস্বস্তিতে জাহ্নবী

বিনোদন ডেস্ক : বিখ্যাত হওয়ার যেমন কিছু সুবিধা রয়েছে, তেমনই আবার রয়েছে বেশ কিছু বিড়ম্বনাও। এই যেমন তারকারা যেখানেই যান না কেন ধাওয়া করে একঝাঁক ক্যামেরা। কেউ না কেউ সর্ব ক্ষণ তাদের দেখছেন। আর প্রিয় তারকাদের আচমকা রাস্তায় দেখতে পেলে তো কোনও কথাই নেই— একটা ছবি তো তুলতেই হবে। এক অনুরাগীর আশা মেটাতে গিয়েই অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হল জাহ্নবী কাপুরকে।
জিম থেকে বেরোচ্ছিলেন জাহ্নবী। প্রতি দিনই জিম থেকে বেরোনোর সময় আলোকচিত্রীরা তাকে ফ্রেমবন্দি করেন। এবার সেই সুযোগেই জাহ্নবীর সঙ্গে ছবি তুলতে এলেন তার ভক্ত। অভিনেত্রীর প্রায় গায়ে গা ঠেকিয়ে ছবি তুলতে চেষ্টা করাতেই অস্বস্তিতে পড়লেন তিনি। দূরে সরে গিয়ে কোনও রকমে ছবি তুললেন। বললেন, দূরে সরে দাঁড়ান। এই দৃশ্য দেখে অবশ্য নায়িকাকে সমর্থনও করেছেন সবাই।
কেউ বলেছেন, এ কী! গায়ের উপর উঠে আসছেন কেন? কারও মন্তব্য, দূর থেকে ছবি তুলুন। সেই ছবিতে স্পষ্ট, জাহ্নবী ঠিক কতটা অস্বস্তিতে। যদিও তিনি খারাপ ব্যবহার করেননি। তার মধ্যেও হাসিমুখে ভক্তের আবদার মিটিয়েছেন।
প্রসঙ্গত, কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মিলি’। পরবর্তী কালে বরুণের সঙ্গে জুটিতে দেখা যাবে তাকে। সিনেমার নাম ‘বাওয়াল’।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ৮বছরের শিশু ধ র্ষ ণ : ধ র্ষ ণ কারী আটক

অনুরাগীর আশা মেটাতে গিয়ে অস্বস্তিতে জাহ্নবী

Update Time : 08:11:19 am, Wednesday, 11 January 2023