10:45 pm, Tuesday, 4 August 2026

অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

ডেস্ক রিপোর্ট:তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের পুত্র রাজ্য অসুস্থ। ছেলেকে নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে গিয়েছেন পরীমণি।

রোববার (২ জুলাই) বিকালে চিত্রনায়িকা পরীমণি এসব তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। এ স্ট্যাটাসে পরীমণি জানান, রাজ্য অসুস্থ। তাকে নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন তিনি।

তবে ছেলের কী হয়েছে তা জানাননি পরীমণি। কমেন্ট বক্সে অনেকে এ প্রশ্ন রাখলেও সাড়া দেননি তিনি। তবে পরীমণি ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা প্রিয় তারকার ছেলের সুস্থতা কামনা করছেন।

২০২১ সালে ১৭ অক্টোবর রাজকে গোপনে বিয়ে করেন পরীমণি। গত বছরের ১০ জানুয়ারি ফেসবুক পোস্টে গোপন বিয়ের খবর জানান। একই পোস্টে পরীমণি জানান, তিনি রাজের সন্তানের মা হতে চলেছেন।

২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। একই বছরের ১০ আগস্ট এ দম্পতির সংসার আলো করে জন্ম নেয় পুত্র রাজ্য।

Tag :
About Author Information

Sirajul Islam

২৪ ঘণ্টায় হাম সন্দেহে দুইজনের মৃত্যু

অসুস্থ ছেলেকে নিয়ে হাসপাতালে পরীমণি

Update Time : 02:17:09 pm, Monday, 3 July 2023