বিনোদন প্রতিবেদক : সম্প্রতি সন্তানসহ বিয়ের খবর প্রকাশ্যে এনে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী সর্বত্র আলোচিত হচ্ছেন। এখন বুবলী ব্যস্ত আছেন জাকির হোসেন রাজুর ‘চাদর’ সিনেমা নিয়ে। যেখানে তার নায়ক সাইমন সাদিক। আর বুবলী ব্যক্তিজীবনের বিষয়টি টানতে চাইছেন না কর্মজীবনে।
যদিও সংবাদে এসেছে মানসিকভাবে ভেঙে আছেন এই অভিনেত্রী। এর মধ্যে আবার সংবাদকর্মীরা তার বক্তব্য নেয়ার জন্য ভিড় করছে শুটিং সেটে। সে কারণে ক’দিন আগে কড়া নিরাপত্তায় তপু খানের ‘লিডার- আমিই বাংলাদেশ’ সিনেমার গানের শুটিংয়ে অংশ নেন শাকিব-বুবলী। একই চিত্র ‘চাদর’ সিনেমার শুটিংয়েও। তবে বুবলী কারও সাথেই তার ব্যক্তিজীবন নিয়ে আপাতত কথা বলছেন না এমনটাই জানালেন একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে।
বুবলী বলেন, আমি এখন কাজ নিয়ে ব্যস্ত। আপাতত কাজেই মন দিতে চাই। যা বলার তা তো আপনারা জেনেছেনই, আর কি বলব! আমার শুটিং সেটগুলোতে যেভাবে সবাই (সংবাদকর্মীরা) ভিড় করছে, তাতে নিজের কাছেই কেমন যেন লাগে। আমার যা বলার আমি কিন্তু আমার ফেসবুক থেকে জানিয়েছি। এখন এসব বিষয় নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমাকে একটু আমার মতো থাকতে দিন। ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন করে আমাকে বিব্রত করবেন না।
8:57 am, Tuesday, 28 July 2026
News Title :
আমাকে আমার মতো থাকতে দিন : বুবলী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 01:55:33 pm, Saturday, 8 October 2022
- 364 Time View
Tag :
Popular Post




























