8:15 am, Saturday, 10 October 2026

আর্জেন্টিনার জার্সিতে ফিরে না আসাটা কষ্টের: মেসি

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ অধ্যায়টাও লেখা হয়ে গেল। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামলেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি।

বিদায়ী ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। ম্যাচটি ছিল আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম এবং শেষ আন্তর্জাতিক ম্যাচ।

ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানো তার জন্য কতটা গর্বের ছিল, সেটিই উঠে এসেছে বিদায়ী কথায়।

মেসি বলেন, ‘এই জার্সি পরতে পারা আমার জন্য অনেক গর্বের বিষয় ছিল। আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি… আর ফিরে না আসাটা আমার জন্য খুবই কষ্টের হবে।

‘

এই কথাতেই যেন ফুটে উঠেছে দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ মুহূর্তের আবেগ। যে জার্সিতে তিনি পেয়েছেন অসংখ্য সাফল্য, সেই জার্সিতেই শেষবার মাঠ ছাড়ার অনুভূতি মেসির কাছে ছিল গভীর বেদনার।

আর্জেন্টিনার হয়ে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালে। এরপর দুই দশকের বেশি সময়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ২০৮ ম্যাচ। জিতেছেন কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ একাধিক বড় শিরোপা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার মধ্য দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ার পূর্ণতা পায়।

তবে জাতীয় দলকে বিদায় জানালেও ফুটবল থেকে এখনই সরে যাচ্ছেন না মেসি। ক্লাব ফুটবলে ইন্টার মিয়ামির হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সিলেটে জাতীয়দাবাচ্যাম্পিয়নশীপ আঞ্চলিকজোনএর উদ্ভোধন

আর্জেন্টিনার জার্সিতে ফিরে না আসাটা কষ্টের: মেসি

Update Time : 07:37:17 am, Wednesday, 7 October 2026