5:14 am, Friday, 17 July 2026

ইউরোপে যুক্তরাষ্ট্রের পারমানবিক বোমা ফেরত নিতে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউরোপের মার্কিন পারমাণবিক বোমা নিজ দেশে ফিরিয়ে নেওয়ার সময় হয়েছে।

অর্থাৎ এসব বোমা আর ইউরোপে থাকতে পারবে না, যুক্তরাষ্ট্রকে ফেরত নিতে হবে।

মঙ্গলবার (১ মার্চ) সুইজারল্যান্ডের জেনেভায় নিরস্ত্রীকরণ নিয়ে জাতিসংঘের এক সম্মেলনে তিনি এমন দাবি করেন। বললেন, ইউক্রেনের কাছে এখনো সোভিয়েত প্রযুক্তি আছে। যার মাধ্যমে এ রকম অস্ত্র উৎপাদন করা যাবে। কাজেই এই মারাত্মক ঝুঁকির বাস্তবোচিত জবাব দিতে আমরা ব্যর্থ হতে পারি না।

এভাবেই প্রতিবেশী দেশটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে ভয়াবহ আগ্রাসনে নতুন অজুহাত খুঁজে বের করেছে রাশিয়া।

ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে সশরীরে জেনেভায় হাজির হতে পারেননি লাভরভ। ফলে পূর্ব-ধারণকৃত একটি বার্তায় তনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করতে রাশিয়া প্রস্তুত আছে। কিন্তু সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে পারবে না ওয়াশিংটন।

এছাড়া ইউক্রেনে রুশ আগ্রাসনের নতুন ন্যায্যতা দেওয়ারও চেষ্টা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, ইউক্রেন যাতে পরমাণু বোমা বানাতে না পারে, সে জন্যই এই হামলা চালানো হয়েছে।

জেনেভায় সম্মেলনে লাভরভ যখন বক্তৃতা দিতে শুরু করেন, তখন ইউক্রেনের নেতৃত্বে যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা বের হয়ে যান। লাভরভের বক্তৃতা দেওয়ার সময় তারা হলের বাইরে অবস্থান করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইউরোপে যুক্তরাষ্ট্রের পারমানবিক বোমা ফেরত নিতে হবে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

Update Time : 01:50:00 pm, Tuesday, 1 March 2022