6:58 am, Sunday, 2 August 2026

ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের

ডেস্ক রিপোর্ট : সৌদি আরব হুঁশিয়ার করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করছে এবং একই সঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লংঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেয়ার জন্যে জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছেন।

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান, বালু ও সরঞ্জাম জব্দ

ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের

Update Time : 08:53:45 am, Sunday, 11 February 2024