ডেস্ক রিপোর্ট : আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উভয় পক্ষ।
দূতাবাস সূত্র জানায়, ইসলামাবাদ ও তেহরানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তৃত আলোচনা হয়েছে।
উচ্চপর্যায়ের এ বৈঠকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও উপস্থিত ছিলেন।
ইরানের প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সঙ্গে ছিলেন উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি, পাকিস্তানে নিযুক্ত রাষ্ট্রদূত রেজা আমিরি মোকাদ্দাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

নিজস্ব প্রতিবেদক 






















