ডেস্ক রিপোর্ট ::ঈদে মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’। মঙ্গলবার (২৬ মার্চ) সিনেমাটির ট্রেলার প্রকাশ পেয়েছে। ঈদের ছুটিতে অর্থাৎ ১০ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি। মুম্বাইয়ে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। এছাড়াও সিনেমার অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ। ৩ মিনিট ৩১ সেকেন্ডের তৈরি সিনেমার ট্রেলারে ফুটে উঠেছে, অ্যাকশন, যুদ্ধ, প্রতিশোধ আর দেশপ্রেম। এতে অক্ষয় ও টাইগার শ্রফের মারকাটারি অ্যাকশন ও চোখ ধাঁধানো ভিএফএক্স দেখা গেছে। সেই সঙ্গে ফুটে উঠেছে দেশপ্রেমের চিত্র। দুই চৌকস অফিসারের একজনের প্রতিভার চেয়েও বড় তাঁর ইগো (টাইগার), তো অপরজনের ইগোই তাঁর প্রতিভা (অক্ষয়)- এমনটাই বলতে শোনা গেছে ট্রেলারে। তবে ট্রেলারে সবচেয়ে বড় চমক ছিলেন মালয়ালাম থ্রিলার কিং পৃথ্বিরাজ সুকুমারন। সিনেমাটিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন তিনি। মিঞাঁ ছোটে মিঞাঁ’ লিখেছেন এবং পরিচালনা করছেন আলি আব্বাস জাফর। সিনেমাটি প্রযোজনা করেছেন বাশু ভগনানি, দীপশিখা দেশমুখ, হিমাংশু কিষান মেহরা।
1:21 am, Saturday, 7 November 2026
News Title :
ঈদে আসছে অক্ষয়ের ‘বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ’, ট্রেলার প্রকাশ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:09:52 am, Thursday, 28 March 2024
- 300 Time View
Tag :
Popular Post






























