11:54 pm, Tuesday, 21 April 2026

উপদেষ্টাদের কথা বলে চাঁদা আদায়, সত্যতা মিললে ব্যবস্থা: আসিফ নজরুল

ডেস্ক রিপোর্ট :: উপদেষ্টাদের কথা বলে চাঁদা, অবৈধ সুবিধা আদায় ও কাউকে হুমকির অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে কেউ এ ধরনের কাজ করলে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন।
এগুলোর সত্যতা মিললে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ফেসবুক লাইফে আইন উপদেষ্টা এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, আমি সরকারে আসার আগে এবং পরে বহু মানুষ আমার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছে ও অনেকেই ছবি তুলেছে। এখন আমাকে অনেকেই জানিয়েছেন এ ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন। কেউ কেউ বিভিন্ন কথা বলে চাঁদা আদায়ের চেষ্টা করছেন। আমি এগুলো শুনেছি, সত্য মিথ্যা কিনা আমি জানি না। আমি এগুলোর তীব্র প্রতিবাদ জানিয়েছি।

তিনি বলেন, কোনো অবস্থাতে আমার কথা বলে কেউ যদি চাঁদা আদায় বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে আপনারা তাদের পুলিশে ধরিয়ে দেবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করবো এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকমের অবৈধ কাজকে প্রশ্রয় দেবে না।

এ সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করেছেন তাদের কঠোর হুঁশিয়ারি জানিয়ে আসিফ নজরুল বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে কোনো রকম অন্যায় করবেন না। আমাদের কারোর নাম ব্যবহার করবেন না। আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোনো রকমের হুমকি দেওয়া থেকে বিরত থাকবেন। এ ধরনের কিছু জানতে পারলে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

উপদেষ্টাদের কথা বলে চাঁদা আদায়, সত্যতা মিললে ব্যবস্থা: আসিফ নজরুল

Update Time : 08:08:20 am, Saturday, 28 September 2024