5:44 am, Friday, 22 May 2026

আমি খুবই নার্ভাস ছিলাম : সামান্থা

ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে প্রথমবারের মতো ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তিনি। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার এই গানের একটি লিরিক্যাল ভিডিও তখন ইউটিউবে মুক্তি পায়। আর গানটি মুহূর্তের মধ্যেই আলোচনায় চলে আসে।
সামান্থার এই আইটেম গানটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় সবার উপরে জায়গা করে নেয়।
সম্প্রতি গালাতা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন দিক নিয়ে কথা বলেন এই তারকা।
সামান্থা রুথ প্রভু বলেন, “এমন বিশেষ একটি গানের জন্য আমাকে কে ভাববে? তাও যে গানটিতে সত্যি আমাকে আকর্ষণীয় দেখাতে হবে! আমি সবসময়ই সুন্দর, পাশের বাড়ির মেয়ের মতো অভিনয় করতাম। এটি কেবল কোরিওগ্রাফির বিষয় নয়। বরং এটি একটি সাহসী, আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব।”
গানটিতে কেবল নাচের বিষয়ই ছিল না। বরং আচরণগত ব্যাপারও ছিল। তা জানিয়ে সামান্থা বলেন, “এটি কেবল নাচের বিষয় ছিল না। এটি আচরণেরও ব্যাপার ছিল। একজন নারী যে স্বভাবে উগ্র, আত্মবিশ্বাসী এবং যৌনতায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। অথচ এ সবের কিছুই আমার মধ্যে নেই।”
নিজেকে আবেদনময়ী মনে করেন না সামান্থা। তার ভাষায়, “আমি আমার জীবনে, কখনো নিজেকে সুন্দরী, আবেদনময়ী নারী মনে করিনি। আমার মনে হয়, ‘ও ও আন্তাভা’ আমার জন্য একটি সুযোগ ছিল।”
গানটির প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা রুথ প্রভু বলেন, “প্রথম শটে ৫০০ জুনিয়র আর্টিস্টের সামনে নেচেছিলাম। সত্যি বলতে আমি খুবই নার্ভাস ছিলাম।” জনপ্রিয়তার কথা চিন্তা করে এ সিনেমার দ্বিতীয় পার্ট নির্মাণ করেছেন পরিচালক সুকুমার। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আমি খুবই নার্ভাস ছিলাম : সামান্থা

Update Time : 09:31:34 am, Tuesday, 13 May 2025