11:11 pm, Friday, 6 November 2026

একসাথে তিন রণবীর!

ডেস্ক রিপোর্ট :: একসাথে তিনজন রণবীর সিং দাঁড়িয়ে পোজ দিচ্ছেন। এই ঘটনা কি করে সম্ভব? অনেক নেটিজেনরাই মনে করছেন রণবীর তার বডি ডাবলদের সাথে দাঁড়িয়ে আছেন যারা হুবহু দেখতে তারই মতো। নিজের ইন্সটাগ্রাম পোস্টে একটি ছবি শেয়ার করে ঘটনাটির ব্যাখ্যা নিজেই দিলেন বলিউডের এই তারকা অভিনেতা।

যুক্তরাজ্যের লন্ডনের মাদাম তুসো জাদুঘরে নিজের দুটি মোমের মূর্তির উদ্বোধন করলেন রণবীর।

একটি মূর্তিতে ভারতের ঐতিহ্যবাহী রঙিন শেরওয়ানি পরিহিত অবস্থায় এবং অন্যটিতে একটি কালো স্যুটে দেখা যাচ্ছে তাকে। মাঝখানে দাঁড়িয়ে সদা হাস্যোজ্জ্বল রণবীর পোজ দিয়ে তুলেছেন ছবি।

তিনি ভক্তদের কাছে কোনটি আসল রণবীর সেটিও জানতে চেয়েছেন। ভক্তরাও পোস্টের নিচে লিখেছেন, কোনটি মোমের তৈরি রণবীর আর কোনটি আসল রণবীর তা চেনাই দায়।

উল্লেখ্য, রণবীরকে এবছর করণ জোহরের পরিচালিত সিনেমা রকি অর রাণী কি প্রেম কাহানি’তে অভিনয় করতে দেখা গেছে। বর্তমানে ডন ৩ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন মিডিয়াতে সবসময় চর্চায় থাকা এ অভিনেতা।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

একসাথে তিন রণবীর!

Update Time : 06:29:13 am, Tuesday, 19 December 2023