বিনোদন ডেস্ক : আবারও হলিউডে মন দিলেন অনিল কাপুর। এবার জনপ্রিয় মার্ভেল তারকা জেরেমি রেনারের সঙ্গে একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অনিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা ঘোষণা করলেন অভিনেতা নিজেই।
২০০৮ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ ছবির হাত ধরে চলচ্চিত্রের আন্তর্জাতিক দুনিয়ায় পা রাখেন অনিল কাপুর।
তার পর হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা টম ক্রুজের সঙ্গে ‘মিশন ইমপসিবল : গোস্ট প্রোটোকল’ ছবিতে দেখা যায় তাকে।
মার্কিন থ্রিলার সিরিজ় ‘২৪’-এ অভিনয় করেন তিনি। পরে এই সিরিজের হিন্দি সংস্করণেও মুখ্য চরিত্রে ছিলেন অনিল কাপুর।
সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুর, আদিত্য রায় কাপুর, শোভিতা ধুলিপালা, তিলোত্তমা সোম, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’।
এই সিরিজে অনিলের অভিনয় ইতোমধ্যে দর্শক ও সমালোচকের নজর কেড়েছে। এখানই শেষ নয়, বলিউড অভিনেতার কাজে মুগ্ধ ‘ব্যান্ডিট কুইন’খ্যাত পরিচালক শেখর কাপুর। ‘দ্য নাইট ম্যানেজার’ ওয়েব সিরিজে অনিলের প্রশংসা করে টুইট করেন পরিচালক।
টুইটারে তিনি লেখেন, ‘প্রতিটা কাজের মাধ্যমে অভিনেতা হিসেবে আরও ধারালো হয়ে উঠছেন অনিল কাপুর। ওটিটি প্ল্যাটফরম তাকে অনেক নতুন ধরনের কাজের সুযোগ করে দিয়েছে।’
7:01 am, Friday, 28 August 2026
News Title :
এবার হলিউডের ওয়েব সিরিজে অনিল কাপুর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:05:07 am, Monday, 20 February 2023
- 343 Time View
Tag :
Popular Post






























