5:15 am, Saturday, 20 June 2026

এমপি কঙ্গনাকে চড় মারা সেই নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে চড়ের ঘটনায় ভারতের সিআইএসএফ সদস্য কুলবিন্দরকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে তাকে বরখাস্ত করেছে সিআইএসএফ।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদন অনুসারে, আজ শুক্রবার তাকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষক আন্দোলনে অংশ নেওয়াদের অপমান করে দেওয়া বক্তব্যের জেরে কুলবিন্দর কউর নামে ওই নারী কনস্টেবলকে বহিষ্কার করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে।

তিনি ভারতের সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সে চাকরিরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে দিল্লি আসার জন্য বিমানবন্দর যাচ্ছিলেন কঙ্গনা। এ সময় বিমানবন্দরের সিকিউরিটি চেকের সময়ই ঘটে যায় অঘটন।ভারতের সিআইএসএফ-এর এক কর্মী চড় মেরে বসেন সাংসদ-অভিনেত্রী কঙ্গনাকে। পরে এ ঘটনায় ওই নারী রক্ষী কুলবিন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।এর আগে কুলবিন্দর জানিয়েছেন, দিল্লিজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করা কৃষক আন্দোলনে ১০০ টাকার বিনিময়ে অংশ নিয়েছিলেন নারী কৃষকরা। সে সময় এক বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই বিতর্কিত মন্তব্যের জবাবের প্রেক্ষিতে কৃষকদের অসম্মান রক্ষায় এই চড় দেওয়া হয়েছে বলে স্পষ্ট করেন কুলবিন্দর।কুলবিন্দর বিস্তারিত জানিয়ে বলেন, ‘দিল্লিতে যখন কৃষকরা আন্দোলন করছিলেন, তখন কঙ্গনা বলেছিলেন ১০০-২০০ টাকা পেয়ে ওরা আন্দোলন করছে। আমার মা ওখানে ছিল, আন্দোলন করছিল। ’২০২০ সালে ভারতজুড়ে একজোট হয়ে আন্দোলন গড়ে তোলেন কৃষকরা। এতে উত্তাল হয় দিল্লির পরিস্থিতি।

সেই সময় ওই আন্দোলনে বসে থাকা এক বৃদ্ধার ছবি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘১০০ টাকাতেই লভ্য’। বিপুল জনরোষের মুখে সেই পোস্ট মুছতে বাধ্য হন অভিনেত্রী। সেই পোষ্টের ক্ষোভেই কঙ্গনাকে চড় মেরে বসেন সেই কনস্টেবল।জানা যায়, দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দর পৌঁছানোর পর সিকিউরিটি চেকিংয়ের সময় একজন নারী সিআইএসএফ সদস্য অভিনেত্রী কঙ্গনার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বলিউড তারকাকে চড় দেন। তারপর অভিনেত্রীর সঙ্গে থাকা এক ব্যক্তি পাল্টা চড় দেন ওই নারীকে।এ ঘটনায় ওই নারী সিআইএসএফ সদস্য জানিয়েছেন, কৃষক আন্দোলনের সময় কঙ্গনা যে মন্তব্য করেছিলেন, তা একদমই পছন্দ হয়নি তার। তাকে বলতে শোনা যায়, তিনি (কঙ্গনা) কি সেখানে বসেছিলেন, যে মন্তব্য করেছিলেন? আমার মা ওই আন্দোলনে বসেছিলেন।মূলত, কৃষক আন্দোলনের সময় বেফাঁস মন্তব্য করিছলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, ১০০ টাকার জন্য দিল্লির রাস্তায় বসে আছেন কৃষকরা। আর সেই পুরনো বক্তব্যের কারণেই বলিউড তারকাকে চড় মেরেছেন ওই নারী সিআইএসএফ সদস্য।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

এমপি কঙ্গনাকে চড় মারা সেই নারী গ্রেপ্তার

Update Time : 05:44:13 pm, Friday, 7 June 2024