10:11 am, Thursday, 14 May 2026

ওটিটিতে অভিষেক করছেন সুনীল শেঠি

বিনোদন ডেস্ক : বলিউডের অ্যাকশন হিরো সুনীল শেঠি। অনেক ব্লকবাস্টার সিনেমায় দেখা গেছে তাকে। ভক্তের সংখ্যাও নেহায়েত কম না। বর্ডার, হেরাফেরি, ফির হেরাফেরি, ধাড়কানসহ অনেক সিনেমার হিরো হয়ে দাপিয়ে বেড়িয়েছেন বলিউড। তামিল, তেলেগু, মালায়লাম, মারাঠিসহ অভিনয় করেছেন বিভিন্ন ভাষার সিনেমায়। আর এবার বড়পর্দা থেকে ওটিটিতে অভিষেক করতে যাচ্ছেন এই অভিনেতা।

মুম্বাইয়ের বৃহত্তম বস্তি ‘ধারাভির’ নেতিবাচক দিক নিয়ে তৈরি করা সিরিজেই অভিষেক হবে বলি তারকার। সিরিজটির নাম ধারাভি বস্তির নামানুসারে রাখা হয়েছে ‘ধারাভি ব্যাংক’। যেখানে রাতের অন্ধকারে চলে বিভিন্ন ধরণের অনৈতিক কর্মকাণ্ড।

সিরিজটিতে খলনায়ক হিসেবে দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে সাদা লুঙ্গি ও সাদা শার্টে একদম দক্ষিণী ভিলেন রূপেই ধরা দেবেন তিনি। এছাড়া অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে আরেক বলিউড হিরো বিবেক ওবেরয়কে। ধারাভি ব্যাংক সিরিজে পুলিশ চরিত্রে দেখা যাবে তাকে।

এর আগে মালায়লাম সিনেমা ‘মারক্কার-লায়ন অব দ্যা অ্যারাবিয়ান সি’তে দেখা গিয়েছিল তাকে। এরপর এশা দেওলের ‘ইনভিজিবল উইমেন’-এ দেখা যাবে সুনীল শেঠিকে।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ওটিটিতে অভিষেক করছেন সুনীল শেঠি

Update Time : 07:21:37 am, Saturday, 5 November 2022