1:59 pm, Friday, 17 April 2026

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ চলাকালীন দুই দফায় দেশে ফিরে আসেন লিটন দাস। তা নিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখেও পড়েন তিনি। তবে স্ত্রী সন্তানসম্ভবা থাকায় তাকে দেশে ফিরতে হয়েছিল। বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি দেশে ফেরার কারণে সমর্থকদের সমালোচনা ভালোই সহ্য করতে হয়েছে তাকে।
অবশ্য এমন খারাপ সময় বড় সুসংবাদই পেলেন বাংলাদেশ দলের এই ওপেনারা। প্রথমবারের মতো বাবা হয়েছেন তিনি। লিটনের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯.২৭ মিনিটে লিটন কন্যা সন্তানের বাবা হয়েছেন। এর আগে বুধবার (১৫ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।
কন্য সন্তানের বিষয়টি নিজের ফেসবুকে জানিয়ে লিটন লিখেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’
Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

Update Time : 05:59:04 pm, Thursday, 16 November 2023