6:00 am, Saturday, 20 June 2026

কমলগঞ্জে “উদ্বোধনের আগেই নবনির্মিত” কালভার্টে ফাঁটল।

সমরেন্দ্র রায় : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে জফলা ছড়ার উপর নবনির্মিত কালভার্টটি উদ্বোধনের আগেই চারপাশে ফাটল দেখা দিয়েছে। জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার অধিদপ্তর প্রকল্পের আওতায় জেলার উপজেলার মাধবপুর ইউনিয়নের পারুয়াবিল ভায়া নোয়াগাঁও গ্রামের রাস্তার জফলার ছড়ার ওপর কালভার্ট নির্মাণ শুরু হয় বেশ কিছু দিন আগে। কালভাটটি নির্মাণে চূড়ান্ত ব্যয় হয় ৬৬ লাখ ৩৫ হাজার ৪৩৪ টাকা।মহল্লাবাসী অভিযোগ করে জানান, কালভার্টটির কাজ শেষ হয়েছে কিছুদিন হলো। কিন্তু কালভার্টটির কাজ শেষ হলেও ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দিয়ে কাজ শেষ করে চলে যায় । সম্প্রতি কালভার্টটির চারপাশে ফাটল দেখা দিয়েছে।এদিকে ঠিকাদার কালভার্টের দুই পাশে মাটি না দেয়ায় শিক্ষার্থীরা পড়েছে চরম ভোগান্তিতে কালভার্টে মই লাগিয়ে কোমলমতি শিশুদের পারাপার হতে দেখা গেছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
মহল্লাবাসীরা আরও জানান, কালভার্টের কাজটি একদম নিন্মমানের করা হয়েছে। এটি যেকোনো সময় ভেঙে যেতে পারে, হতে পারে প্রাণহানির মতো ঘটনা। আমরা পুনরায় কালভার্ট নতুন করে নির্মাণের দাবি জানাচ্ছি।স্থানীয় এক জনপ্রতিনিধি জানান,কালভার্ট নির্মাণকালীন সময়ে নিন্মমানের কাজের বিষয়টি নিয়ে স্থানীয় লোকজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোণ কর্ণপাত করা হয়নি।এ বিষয়ে কালভার্টের ঠিকাদার মেসার্স জাফর আহমেদ স্বত্বধারী গিলমান আহমেদের সাথে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামানে সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কালভার্ট টি এখনও ঠিকাদার আমাদের হস্তান্তর করেনি। কালভার্টের কোন সমস্যা দেখা দিলে এর দায়বার ঠিকাদারকে বহন করতে হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিফাত উদ্দিন বলেন এই বিষয়ে কেউ জানায়নি, তবে বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে “মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভ‚মিকা” শীর্ষক কর্মশালা এবং সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি-২০২৬

কমলগঞ্জে “উদ্বোধনের আগেই নবনির্মিত” কালভার্টে ফাঁটল।

Update Time : 12:15:36 pm, Wednesday, 11 January 2023