3:38 pm, Wednesday, 18 November 2026

কমলগঞ্জে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি

মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের কমলগঞ্জে একটি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারের তারাপাশা সড়কের একটি গ্যারেজ থেকে এ চুরির ঘটনাটি ঘটে।

জানা যায়, গাড়ির মালিকের ছেলে চালক কাইয়ূম মিয়া প্রতিদিনের মতো গতকাল রাত সাড়ে নয়টার দিকে সিএনজি অটোরিকশা গ্যারেজে রেখে তালা মেড়ে বাড়িতে চলে আসেন। সকাল ৮টার দিকে স্থানীয় একজন ফোন করে বলেন গ্যারেজের দরজা খোলা ভেতরে সিএনজি অটোরিকশা নেই।
চুরিকৃত সিএনজি অটোরিকশার রেজি: নং মৌলভীবাজার থ- ১২/৪৩৩৮

এ বিষয়ে গাড়ির মালিক আব্দুল হান্নান জানান, গাড়িটা আমার ছোট ভাই চালায়। প্রতিদিনের মতো গতকাল রাতে গাড়ি গ্যারেজে রেখে বাড়িতে চলে আসে। সকালে শুনা যায় গ্যারেজের ভেতর থেকে গাড়ি চুরি হয়ে গেছে। এ বিষয়ে কমলগঞ্জ থানায় আমরা জিডি করবো।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির (এসআই) রতন কুমার হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। থানায় জিডি করার জন্য বলে এসেছি। সিএনজি অটোরিকশা উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা চুরি

Update Time : 11:36:36 am, Thursday, 19 December 2024