4:22 am, Saturday, 2 May 2026

কারাবাসে শোক প্রকাশের অনুমতি ছিল না : রিয়া

বিনোদন ডেস্ক : ভারতীয় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর কারাবাসের অভিজ্ঞতা তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন তিনি। সেই দুঃসহ দিনগুলোর স্মৃতিচারণা করতে গিয়ে রিয়া জানান, কারাগারে থাকাকালীন তার প্রয়াত প্রেমিক সুশান্তের জন্য শোক প্রকাশের অনুমতি পর্যন্ত ছিল না।

রিয়া বলেন, ‘সেই সময়ে আমার বয়স ছিল মাত্র ২৭। কারাগারে অনেক কিছুরই অভাব থাকে। আমরা অনেক সময় আফসোস করি, আমাদের এটা নেই, ওটা নেই। কিন্তু সেখানে থাকার পর আমি উপলব্ধি করি কিছু না থাকার আসল অর্থ কী।’

কারাগারে থাকাকালীন জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছেন রিয়া। তার কথায়, ‘যখন যা খুশি তা খাওয়ার সুযোগ সেখানে ছিল না। বাবা-মায়ের গুরুত্ব আমরা বুঝি না কিন্তু সেখানে শুধু তাদের কথাই মনে পড়ত।

জীবনদর্শন পুরোটাই বদলে গিয়েছিল। লোকে কী বলছে, তা নিয়ে এখন আর আমার মাথাব্যথা নেই।’

সুশান্তের জন্য শোক করতে পেরেছিলেন কি না—এমন প্রশ্নে রিয়া বলেন, ‘পরিস্থিতি এতটাই কঠিন ছিল যে শোক প্রকাশের অনুমতিও ছিল না।’ আর তাই আজও তার মনে হয়, তার শোকের পর্ব শেষ হয়নি।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

কারাবাসে শোক প্রকাশের অনুমতি ছিল না : রিয়া

Update Time : 08:52:12 am, Monday, 22 September 2025