3:39 am, Friday, 22 May 2026

কিয়েভের কেন্দ্রস্থলে বড়ো ধরনের বিস্ফোরণ

আর্ন্তজাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের একেবারে কেন্দ্রস্থল থেকে আজ মঙ্গলবার সকালে অন্তত তিনটি বড়ো ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এটি কী ধরনের বিস্ফোরণ তা জানা যায়নি।

বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক এ কথা জানিয়ে বলেছেন, তিনি দূর থেকে ধোঁয়ার কু-লী দেখেছেন।

কিন্তু কারফিউ থাকায় তিনি বিস্ফোরণ স্থলে যেতে পারেন নি।

তবে সরকারি সূত্র থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

রাজধানী কিয়েভ ঘিরে সম্প্রতি লড়াই জোরদার হয়েছে। রুশ বাহিনী পুরো কিয়েভ ঘিরে রেখেছে। সাধারণ নাগরিকদের রাজধানী ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর কিয়েভের ৩০ লাখ বাসিন্দার অর্ধেকেরও বেশি শহর ছেড়ে চলে গেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কিয়েভের কেন্দ্রস্থলে বড়ো ধরনের বিস্ফোরণ

Update Time : 07:15:39 am, Tuesday, 15 March 2022