স্টাফ রিপোর্টার :: কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কর্মধা গ্রামের একটি পুকুর থেকে মউর মিয়া (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ২ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, গত ৪ দিন থেকে কর্মধা গ্রামের মৃত আরিফ উল্লাহর পুত্র বৃদ্ধ মউর মিয়া নিখোঁজ ছিলেন। তিনি প্রতিবন্ধি ছিলেন। নিখোঁজের পর তার ছেলে সন্তানরা থানায় জিডি করেছিলেন। তাকে কোথায় খুজে পাওয়া যাচ্ছিলনা। আজ শনিবার সকালের দিকে একটি পুকুরে তার লাশ ভাসমান দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্বার করে। তিনি বলেন, বৃদ্ধ মউর মিয়া প্রতিবন্ধি ছিলেন। তিনি বৃদ্ধ ও প্রতিবন্ধি হওয়ায় হয়ত অসাবধানতা বশত পুকুরে পড়ে মারা যেতে পারেন। তাই পরিবারের কিংবা এলাকার কারও কোন অভিযোগ নেই মৃত্যুর বিষয়ে। এ ব্যাপারে কুলাউড়া থানার এসআই আনোয়ার জানান, নিহতের বাড়ির পাশের পুকুরে বৃদ্ধের লাশ পাওয়া যায়। স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের সিদ্বান্তে এবং কোন অভিযোগ না থাকায় লাশের পোষ্টমর্টেম করা হয়নি।
5:26 am, Sunday, 2 August 2026
News Title :
কুলাউড়ায় নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিললো বৃদ্ধ মোর আলির লাশ।
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:49:21 am, Saturday, 31 August 2024
- 236 Time View
Tag :
Popular Post
























