কুলাউড়া প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদ এবং সাবেক এমপি আব্দুল জব্বারের ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩১শে আগষ্ট সকাল ১১ ঘটিকায় জেলা পরিষদ অডিটোরিয়ামে আব্দুল জব্বার ফাউন্ডেশনের আয়োজনে কাউনিসলর আতাউর রহমান চৌধুরী চোহেল এর সঞ্চালনায় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর সভাপতিত্তে
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সফি আলম সফি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি শাকিল রশিদ চৌধুরী, কুলাউড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এনামুল হক মিফতা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কলা মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ এছাড়াও শোকসভায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্যা রাজনৈতিক সংঘঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
উক্ত শোকসভায় রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও শিন্নি বিতরন করা হয়।

নিজস্ব প্রতিবেদক 


























