9:39 am, Wednesday, 22 April 2026

ক্রিকেটারদের যে তথ্য ফাঁসের হুমকি দিলেন উমর আকমল

ডেস্ক রিপোর্ট::পাকিস্তানের ক্রিকেটারদের বড় হুমকিই দিয়ে রাখলেন দেশটির জাতীয় দলের সাবেক ক্রিকেটার উমর আকমল। ক্রিকেট দলের সতীর্থ, সমবয়সী, সিনিয়র ক্রিকেটাররা তার বিরুদ্ধে গুজব ছড়ায় বলে মনে করেন তিনি। যারা এই গুজব ছড়ায় তাদেরকে সতর্ক করে দিয়ে আকমল জানান, তাদের গোপন কথাও ফাঁস করে দেবেন।

পাকিস্তান জাতীয় দলের সাবেক এই ব্যাটার কিছুদিন পরপরই বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন।
দুর্দান্ত প্রতিভা নিয়ে পাকিস্তান ক্রিকেটে আসলেও নিজের প্রতিভার পূর্ণ ব্যবহার করতে পারেননি তিনি। অনেকেই উমর আকমলের পরিপক্বতা নিয়েও প্রশ্ন তুলেন। ভুলভাল ইংরেজিতে টুইট করেন, টিকটক ও ইনস্টাগ্রামে হাস্যকর সব ভিডিও পোস্ট করেন এমন অভিযোগ তার বিরুদ্ধে।

দলের সতীর্থদের সাবধান করে দিয়ে উমর আকমল বলেন, ‘অনেকই আমার সম্পর্কে বলে যে আমি নাকি পরিপক্ব নই। আমি তাদের সাবধান করে দিতে চাই। দয়া করে তারা যেন আমার মুখ না খোলায়। যারা সমালোচনা করে তাদের অনেক গোপন তথ্য আমার কাছে রক্ষিত আছে। আমি যদি কথা বলা শুরু করি, তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ খেলা দেখাই ছেড়ে দেবে। ’

সম্প্রতি বিয়ে বাড়িতে উমর আকমলের নাচের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে। জীবনকে উপভোগ করার জন্যই তিনি এমনটা করেছেন বলে মন্তব্য করেন। উমর আকমল বলেন, ‘আমি সবাইকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি আপনাদের ভাইবোনের বিয়েতে কখনো নাচ-গান করেননি? যদি কেউ নিজেদের ভাইবোনের বিয়েতে নাচ-গান না করে, তাহলে তারা তা কোথায় করবে? আমার জীবন আমি কীভাবে উপভোগ করব, তার পূর্ণ স্বাধীনতা আমার আছে। কারও এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে বলে আমি মনে করি না। ’

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ক্রিকেটারদের যে তথ্য ফাঁসের হুমকি দিলেন উমর আকমল

Update Time : 09:33:12 am, Thursday, 20 April 2023