ডেস্ক রিপোর্ট::গাজা উপত্যকায় অভিযানকালে ইসরায়েল হাজার হাজার হামাস সদস্য ও কয়েকশ হামাস কমান্ডারকে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ কথা বলেছেন।
সৈন্যদের সঙ্গে বৈঠককালে তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আই২৪ টিভি চ্যানেল বলেছে, হামাসের বিরুদ্ধে যুদ্ধ খুবই সফল। হাজার হাজার হামাস সদস্য ও বিভিন্ন পর্যায়ের কয়েকশ হামাস কমান্ডার নিহত হয়েছে। এরপর আমরা সংস্থাটির শীর্ষ নেত্বত্ব পর্যন্ত পৌঁছাব।
এ ছাড়া তিনি আরও বলেছেন, গাজায় হামাসের অধিকাংশ অবকাঠামো ধ্বংস করা হয়েছে। এর মধ্যে রয়েছে টানেল, সামরিক অবকাঠামো ও গোলাবারুদের ডিপো।
গ্যালান্ট আরও জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা হামাসের ব্যবহৃত অনেক কম্পিউটারও দখলে নিতে পেরেছে। এর ফলে তারা অনেক গোয়েন্দা তথ্য পেয়েছে।
ইসরায়েলের এ প্রতিরক্ষা প্রধান সৈন্যদের উদ্দেশ্যে আরও বলেন, আমরা জয়ী হব। এর বিকল্প আর কিছু নেই।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এতে ১২শ ইসরায়েলি প্রাণ হারায়। এর পর পরই ইসরায়েল গাজায় নির্বিচারে বোমা বর্ষণ ও পরে সর্বাত্মক হামলা শুরু করে। তাদের অব্যাহত হামলায় ১৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়। এদের অধিকাংশই নারী ও শিশু।

নিজস্ব প্রতিবেদক 