অনলাইন ডেস্ক:: গ্যাসের চলমান পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব। সচিব জানান, অনেক জায়গায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এসব কাজ দ্রুত শেষ করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। বৈঠকে সাইবার নিরাপত্তার বিষয়ে আরও জোর দিতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
7:56 am, Tuesday, 14 July 2026
News Title :
গ্যাসের পাইপলাইনের কাজ দ্রুত শেষ করতে নির্দেশ মন্ত্রিসভার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:16:06 am, Monday, 12 December 2022
- 362 Time View
Tag :
Popular Post
























