4:39 pm, Wednesday, 18 November 2026

গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

অনলাইন ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় রাজধানী ঢাকায় বিভিন্ন মামলায় গ্রেফতার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।আজ শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ রায় দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (প্রসিকিউশন বিভাগ) আনিসুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের জামিন শুনানি অনুষ্ঠিত হবে।এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। 

Tag :
About Author Information

Sirajul Islam

গ্রেফতার ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

Update Time : 04:39:13 pm, Friday, 2 August 2024