ডেস্ক রিপোর্ট : জিমে ব্যায়াম করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল। রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট এবং বেজিস্ট ছিলেন। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। ঘণ্টাখানেক আগে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। রাতুল ও তার ব্যান্ড ‘ওন্ড’ বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ভিন্ন যাত্রা শুরু করে। ২০১৪ সালে তাদের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর রাতুলের অন ব্যান্ডটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এ কে রাতুল কেবল একজন গায়কই ছিলেন না, তিনি রক সংগীতজগতের একজন দক্ষ প্রযোজক হিসেবেও পরিচিত ছিলেন। অনেক জনপ্রিয় ব্যান্ডের অ্যালবাম তৈরিতে তার অবদান রয়েছে।
11:11 pm, Thursday, 21 May 2026
News Title :
জিমে মৃত্যুর কোলে ঢলে পড়লেন নায়ক জসীমের ছেলে-সংগীতশিল্পী রাতুল
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:30:46 am, Monday, 28 July 2025
- 132 Time View
Tag :
Popular Post






























