8:58 am, Tuesday, 7 July 2026

জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে উপজেলা ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

হারিস মোহাম্মদ :: জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে উপজেলা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুন) উপজেলা ফাউন্ডেশন এর অস্থায়ী কার্যালয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, কামিনীগঞ্জ বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, উপজেলা ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হোসাইন পলাশ, সাধারণ সম্পাদক আমির হোসাইন রনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন মুন্না, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ শাহীন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গাজী শাহীন আহমেদ, দেলোয়ার হোসেন, মেহেদী ইকবাল নয়ন, দেলোয়ার জয়, এ আর সাজেদ।

৬০ টি পরিবারের মাঝে বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ, লবন, আলু।

আলাপকালে উপজেলা ফাউন্ডেশনের উপদেষ্টা কামরুল হোসাইন পলাশ বলেন, আমাদের এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এবারের ভয়াবহ বন্যায় আমরা আজ প্রথম ধাপে উপহার সামগ্রী বিতরণ করেছি। আগামী কয়েক দিনের মধ্যে দ্বিতীয় ধাপের উপহার সামগ্রী বিতরণসহ বন্যার্ত মানুষের চিকিৎসা সেবায় আমাদের টিম কাজ করবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

জুড়ীতে বন্যার্ত মানুষের মাঝে উপজেলা ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ

Update Time : 11:11:29 am, Thursday, 27 June 2024